Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 20:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: একেবারে কম খরচে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ দুই রাত ও তিন দিনের জন্য কক্সবাজার ভ্রমণের আকর্ষনীয় প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ভ্রমণ পিপাসুরা মাসিক কিস্তিতেও  ৯,৭৭৭ টাকার এ প্যাকেজ পরিশোধের সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮ টি অভিজাত হোটেলের সাথে চুক্তি করেছে নভোএয়ার।

চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ার এর এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

এই প্যাকেজের মাধ্যমে প্রতি জন রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, সিগাল হোটেল, হোটেল দি কক্স টুডে, উইন্ডি ট্যারেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ এবং নিসর্গ হোটেল এন্ড রিসোর্টে থাকার সুবিধা রয়েছে।

অফারটি  ১০ জুন ২০১৮ পর্যন্ত চলবে বলে নভোএয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে।

(এসএএম/ ১৯ মে ২০১৮)