Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 17:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কিউবায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক নিহত হয়েছে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমান বিধ্বস্ত হয়। এর  ঠিক পরমুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে মিরর।

হাভানার জোসে মার্তি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে কিউবানা এয়ারলাইন্স জোটের বিমানটি বিধ্বস্তের পর বিস্ফোরিত হয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নিহতদের মধ্যে ৫ শিশু রয়েছে, যাদের একজনের বয়স দুই বছরের কম হবে।

ফুটেজে দেখা যাচ্ছে, বোয়িং ৭৩৭ বিমানটি বিমানবন্দরের পাশের একটি জঙ্গলে বিধ্বস্তের পর আগুন ও ধোঁয়ার কুণ্ডলি।

ওই ফুটেজেই শোনা যাচ্ছে, মানুষজনকে চিৎকার করতে, অনেককে আবার ঘটনাস্থলের দিকে ছুটতে দেখা যায়।

সূত্র: মিরর।

(এমআইআর/এসএএম/ ১৯ মে ২০১৮)