
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইনডিপেনডেন্ট টেলিভিশন, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন এর বাবা মো: আবু সিদ্দিক ইন্তেকাল করেছেন।
সোমবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও কিডনিসহ বিভিন্ন রোগে ভোগছিলেন।
বেলাব উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বরত ছিলেন নিহত আবু সিদ্দিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণসাহী রেখে গেছেন। এদিকে মো: আবু সিদ্দিকের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বেলাব-মনোহরদীসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা এক নজর দেখার জন্য তার গ্রামের বাড়ী বাড়ৈচা ছুটে যান। এসময় আওয়ামী লীগ ও সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সোমবার বাদ আছর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
(এসএইচআর/এসএএম/ ২১ মে ২০১৮)