Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 17:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে পবিত্র রমযান মাসে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচী ২০ মে ২০১৮, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচী উদ্বোধন করেন। এসময় ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া ও জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস সহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচীর আওতায় পবিত্র রমজান মাসে ঢাকা শহরের ৭টি, চট্টগ্রামের ২টি ও খুলনার ১টি সহ মোট ১০টি ট্রাফিক পয়েন্টে এক লক্ষ পথচারী রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

(এসএএম/ ২১ মে ২০১৮)