Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 18:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলতি শিক্ষাবর্ষে (২০১৮-১৯) একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ধাপে ১৩ লাখ ৯ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ৯ লাখ ৬৫ হাজার ৫৫১ জন অনলাইনে এবং ৩ লাখ ৫৭ হাজার ৯৮১ জন এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন।

নীতিমালা অনুযায়ী প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি তালিকা আগামী ১০ জুন প্রকাশ করা হবে।

জানা গেছে, দেশের আটটি সাধারণ বোর্ড ও মাদরাসা বোর্ডের বিভিন্ন কলেজে বৃহস্পতিবার (২৪ মে) দিনগত রাত ১২টা পর্যন্ত মোট ১৩ লাখ ৯ হাজার ৪৭৫ জন আবেদন জমা পড়ে। এর মধ্যে অনলাইনে ৯ লাখ ৬৫ হাজার ৫৫১ এবং বাকি ৩ লাখ ৫৭ হাজার ৯৮১টি আবেদন এসএমএসের মাধ্যমে জমা পড়েছে।

সারাদেশে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছে। ওই হিসেবে ২ লাখ ৬ হাজার ৬২৯ জন শিক্ষার্থী এখনো কলেজে ভর্তি আবেদন থেকে বিরত রয়েছেন।

জানা গেছে, ঢাকা বোর্ডে মোট ৪ লাখ ৩২ হাজার ২০১ জন পাস করেছে। পাস করা শিক্ষার্থীর চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে। এছাড়াও আটটি বোর্ডের অধিনে ২১ লাখ ৩৩ হাজার ৫৫৯টি আসন রয়েছে। সেখানে এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী এসএসসি পাস করেছেন। সাধারণ বোর্ডেও পাসের চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে।

ফলাফল পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে। এবার শিক্ষার্থী ভর্তির নিশ্চিত না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।

কলেজে ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৯ ও ২০ জুন। দ্বিতীয় পর্যায়ের আবেদনের তালিকা প্রকাশ করা হবে ২১ জুন। এছাড়া তৃতীয় পর্যায়ে আবদেন গ্রহণ করা হবে ২৪ জুন এবং তালিকা প্রকাশ হবে ২৫ জুন। আনুষঙ্গিক কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি চলবে এবং ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

(এসএএম/ ২৬ মে ২০১৮)