Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 13:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেডসহ ১৩টি প্রতিষ্ঠান। ছয়টি ক্যাটাগরিতে এসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময়, শিল্প খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে বিনিয়োগের নতুন ও সম্ভাবনাময় খাত খুঁজে বের করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

শিল্প মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সচিব মোহাম্মদ আবদুল্লাহ বক্তব্যও দেন। পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা গত ৮ ফেব্রুয়ারি প্রকাশ করে শিল্প মন্ত্রণালয়। ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, হাইটেক শিল্প, মাইক্রো ও কুটির শিল্প শ্রেণিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। আর প্রতিষ্ঠানের পক্ষে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নেন এনভয় গ্রুপ লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ। টেক্সটাইল কারখানাটি শতভাগ কমপ্লায়েন্স। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম লিড প্লাটিনাম সার্টিফায়েড টেক্সটাইল কোম্পানি।

পুরস্কারের প্রতিক্রিয়ায় তানভীর আহমেদ বলেন, ‘এনভয় টেক্সটাইল শুধুমাত্র একটি প্রতিষ্ঠানই নয়, এটি বৃহৎ পরিবারও বটে। এটি একটি স্বপ্ন, এটি পরিবেশ-প্রতিবেশ সচেতন কারখানা। শ্রমিক বান্ধব প্রতিষ্ঠান। যেখানে আমরা সবাই মিলে সেরাদের সেরা কাজটি করার চেষ্টা করি। এনভয় দেশসেরা ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের একটি।’

(এমআইআর/ ২৭ মে ২০১৮)