Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 12:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ট্রান্সফাস্ট রেমিটেন্স, এলএলসি, ইউএসএ-এর যৌথ ঈদ অফার শুরু হয়েছে।

২৭ মে ২০১৮ রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম রব্বানী, ট্রান্স ফাস্ট এর কান্ট্রি ডিরেক্টর ও হেড অব অপারেশন্স মো. খায়রুজ্জামান অ্যাসোসিয়েট হেড (মার্কেটিং এন্ড ব্রান্ডিং) রাকসানদা হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ক্যাম্পেইনের আওতায় পবিত্র রমজান মাসে ২৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্বের যেকোন প্রান্ত থেকে ট্রান্স ফাস্টের মাধ্যমে ইসলামী ব্যাংকে টাকা প্রেরণ করলে গ্রাহকদের জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রয়েছে।

(এসএএম/ ২৮ মে ২০১৮)