Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 09:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপি এ কর্মসূচির মধ্যে ছিল দিনব্যাপী কোরআন খানি এবং  ফাতেয়া পাঠ, বিকেলে দলীয় নেতাকর্মী, জেলার সুধী সমাজ ও সর্বস্তরের জনসাধারণেরর উপস্থিতিতে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অব:) জয়নাল আবেদীন। নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ সভাপতি ও সাবেক এমপি রোকেয়া আহম্মদ লাকী, সহ সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মনজুর এলাহী, এড. আবদুল বাছেদ, বিএনপির কেন্দ্রিয় নেতা ইঞ্জিনিয়র আশরাফ বকুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুণ অর রশিদ, শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, কেন্দ্রিয় স্বেচ্চাসেবক দলে সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, জেলা যুবদলের আহবায়ক মহসীন হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলে সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কবির আহম্মদ প্রমূখ।

আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, শহীদ জিয়া, জিয়া পরিবারের সদস্য ও বিএনপির নাম শুনলেই ক্ষমতাশীনদের গায়ে কাঁটা ধরে যায়। শহীদ জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষনাই দেননি, সেক্টর কমা-ার  হিসেবে দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আজ শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে তাদের মেনে নিতে দ্বিধা ও সংশয় হচ্ছে। বিএনপি নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। যদি তাই হয় তবে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অগ্র নায়ক হিসেবে কাজ করেছেন এবং বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছেন। মিথ্যাচার আজ বর্তমান সরকারের রন্দ্রে রন্দ্রে বিদ্ধমান। মাদকের নামে শুরু করেছে বিচার বহির্ভূত হত্যা। একে পর এক নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে প্রতি হিংসা বশত: জেল খানায় বন্দি করে রেখেছেন। বর্তমান স্বৈরাচারী সরকার দেশে আবারও বিএনপিকে বাহিরে রেখে ভোটার বিহীন ৫ জানুয়ারীর নির্বাচন করতে চায়। সেই জন্যই বেগম খালেদা জিয়া একের পর এক মামলায় জামিন প্রাপ্ত হলেও তাকে বন্দিদশা থেকে মুক্তি দিচ্ছেনা এই জালিমবাজ সরকার। দেশের মানুষ আজ তাদের সব কুট-কৌশল বুঝতে পেরে আমাদের সাথে এদে দাড়িয়েছে। তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘এদেশের সাধারণ মানুষ আজ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিএনপি তাদের সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব।’

(এসএইচআর/এসএএম/ ৩০ মে ২০১৮)