Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 10:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী : দীর্ঘ প্রতিক্ষার পর নরসিংদী জেলা যুবদলের কমিটির অনুমোদন দিয়েছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় কমিটি।

গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু নরসিংদী জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজনের নাম উল্লেখ করে আংশিক কমিটির অনুমোদন করেন।

মহসীন হোসাইন বিদ্যুৎকে সভাপতি, শাহান শাহ সানুকে সিনিয়ির সহ সভাপতি , হাসানুজ্জামান হাসানকে সাধারণ সম্পাদক , দিদার হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোকারম হোসেন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম উল্লেখ করে সংগঠনটির আংশিক কমিটির অনুমোদন করা হয়।  কমিটির আকার ও অন্যান্য সদস্যদের নাম খুব শীঘ্রই জানানো হবে বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়।

অনুমোদনকৃত কমিটির সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন ভূঁইয়া বলেন, নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক খুঁটি অন্যান্য জেলার চেয়ে অনেক মজবুত । এতো দিন আমাদের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতাকর্মীরা হয়তো কিছুটা বিচ্ছিন্ন ছিল। কিন্তু কমিটি ঘোষনার ফলে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরো বেগবান হবে বলে আমি মনে করি।

এদিকে কমিটি ঘোষনার সাথে সাথে নেতাকর্মীদের মিষ্টি মুখ করান নতুন কমিটির সদস্যরা।

উল্লেখ্য, শুক্রবার নরসিংদীসহ মোট ৩১টি জেলা কমিটির অনুমোদন দেয় যুবদলের কেন্দ্রিয় কমিটি।

(এসএইচআর/এসএএম/ ০২ জুন ২০১৮)