Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 17:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।বুধবার সকাল ৭ টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পাথর বোঝাই ট্রাক ও খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের চালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। পরিচয় সনাক্ত হলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তবে নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায় বলে মনে করছেন পুলিশ।

দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দ্রুত সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

(কেএইচকে / ০৬ জুন ২০১৮)