Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 10:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মহিলা টি-২০ এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের পর এবার ভারতকেও উড়িয়ে দিল বাংলাদেশ দল।

বুধবার টুর্নামেন্টের নবম ও নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে ভারতকে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হারলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তাকে ৭ উইকেটে হারায় সালমা খাতুনের দল।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আজ প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ভারত। শুরুটা ভালো হয়নি তাদের। তারপরও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। দলের পক্ষে অধিনায়ক হারমানপ্রিত কাউর ৪২ ও দিপ্তি শর্মা ৩২ রান করেন। রুমানা আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া অধিনায়ক সালমার শিকার করেন ১ উইকেট।

জয়ের জন্য ১৪২ রানের সহজ টার্গেটে দুই ওপেনারের কাছ থেকে ২৯ রানের সূচনা পায় বাংলাদেশ। তবে স্কোর বোর্ডে ৪৯ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এতে ম্যাচের নিয়ন্ত্রন নেয় ভারত।

কিন্তু তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি গড়ে ২ বল বাকী থাকতে বাংলাদেশকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন ফারজানা হক ও রুমানা আহমেদ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৫২ রান করেন ফারজানা। ৬টি চারে ৩৪ বলে অনবদ্য ৪২ রান করেন রুমানা। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।

আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ।

(এমআইআর/ ৬ জুন ২০১৮)