
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনটি রুটে বিশেষ মূল্য ছাড় ঘোষনা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা
। ওই তিনটি রুটে সর্বনিম্ন ২০১৮ টাকায় ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত যশোর-ঢাকা, সৈয়দপুর-ঢাকা ও রাজশাহী-ঢাকা রুটে ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন ২০১৮ টাকায়। এছাড়া ১৭ জুন থেকে ২০ জুন পর্যন্ত ঢাকা-যশোর, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-রাজশাহী রুটে ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন ২০১৮টাকায়।
ঈদের ছুটিতে নভোএয়ার ১২ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন অতিরিক্ত ২টি করে ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়া ঈদ উপলক্ষে নভোএয়ার অ্যাপের মাধ্যমে টিকেট ক্রয় করলে সকল টিকেটের মূল্যে ১০% ছাড়ের ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি। যা ২০১৮ টাকার টিকেট মূল্যেও প্রযোজ্য হবে। অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে ‘NOVOAIRAPP’ লিখে টিকেট কিনতে হবে।
(এসএএম/ ০৯ জুন ২০১৮)