
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: আজ ১০ জুন ৬৯’র গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ এর ৭৭তম জন্মবাষির্কী। শহীদ আসাদের জন্ম বাষির্কী উদ্যাপনে নরসিংদীতে ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে। জেলার শিবপুর উপজেলার ধানুয়ায় শহীদ আসাদের নিজ বাড়িতে শহীদের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচী শুভ সূচনা হয়। জন্মবাষিকী পালন উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল শহীদের কবরে পুস্পার্গ্য অর্পণ, নিরবতা পালন, বিশেষ দোয়া ও মোনাজাত, আলোচনা-সভা।
এছাড়া ৬৯’র গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ এর ৭৭তম জন্মবাষির্কী উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী শহীদ আসাদ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ছবি আঁকা , কবিতা আবৃত্তি প্রতিযোগিতাসহ দোয়া ও ইফতার মাহফিল’র আয়োজন করে।
৬৯’র গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ তৎকালীন পাক-শাসনামলে গণতন্ত্র প্রতিষ্ঠায় তৃনমূল পর্যায় থেকে শুরু করে রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। পাকিস্তানী স্বৈর-শাসনের ফলে তৎকালীন পূর্ব-পাকিস্তান (বাংলাদেশ) গণতন্ত্র নস্যাৎ হয়ে পড়লে দ্বি-মূখী শাসন ব্যবস্থা চালু করে। এরই ধারাবাহিকতায় নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মরহুম মৌলভী আবু তাহের মাষ্টারের পুত্র তৎকালীন গণ অভুত্থানের নায়ক শহীদ আসাদ নিজের জীবন বিপন্ন করে পাকিস্তানী স্বৈরশাসনের পতন ঘটিয়েছিলেন। এর ফলে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছিল। মরহুম আলহাজ্ব মৌলভী মোহাম্মদ আবু তাহের মাষ্টার মনোহরদী উপজেলার হাতিরদিয়ায় শিক্ষকতাকালীন শহীদ আসাদ ১৯৪২ সালের ১০ জুন জন্মগ্রহণ করেছেন। তার নিজ গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে। তিনি ১৯৬০ সালে মেট্রিক এবং ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ইতিহাসে সম্মানসহ এমএ পাস করেন। পরে সিটি ল’ কলেজে এল.এল.বি’তে ভর্তি হন এবং ল’র ছাত্রাবস্থায় তিনি শহীদ হন।
রোববার পৃথকভাবে দিনব্যাপী কর্মসূচীতে শহীদ আসাদ’র কবরে পুস্পার্পণ করেন শহীদ আসাদ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি মোঃ শামীম মৃধা, শিবপুর উপজেলা পাঠক ফোরাম, শহীদ আসাদের বন্ধু-সঙ্গ শহীদ আসাদ কলেজিয়েট গালর্স স্কুল এন্ড কলেজ, শিবপুর সরকারী শহীদ আসাদ কলজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
(এসএএম/ ১০ জুন ২০১৮)