
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ওভার দ্যা কাউন্টার) রুলস, ২০০১ রহিত পূর্বক সংক্রান্ত একটি নতুন খসড়া বিধিমালা অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
সেমাবার বিএসইসির ৬৪৭তম কমিশন সভায় এ খসড়া বিধিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, খসড়ার বিধিমালার উপর জনমত যাচাইয়ের নিমিত্তে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের সিদ্ধান্ত কমিশন সভায় গৃহিত হয়। জনমত শেষে এ বিধিমালাটি চূড়ান্ত করা হবে।
(এসএএম/ ১২ জুন ২০১৮)