Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 16:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারে ১০ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার রাজধানীল টিসিবি অডিটোরিয়ামে দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানিতে এই প্রস্তাব করে বিইআরসির গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি।

প্রস্তাব অনুযায়ী, জিটিসিএলর প্রতি ঘনমিটারে বর্তমানে সঞ্চালন চার্জ রয়েছে দশমিক ২৬৫৪ (০.২৬৫৪) থেকে ৩৬৮১ (০.৩৬৮১) টাকা নির্ধারণের সুপারিশ করেছে।

শুনানিতে কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য আব্দুল আজিজ খান, মিজানুর রহমান, রহমান মুর্শেদ ও মাহমুদ উল হক ভুঁইয়া, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ (পিডিবি) বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীকাল (১২ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ জুন (মঙ্গলবার) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ২০ জুন (বুধবার) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সর্বশেষ ২১ জুন (বৃহস্পতিবার) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি গ্রহণ করবে বিইআরসি।

(এসএএম/ ১১ জুন ২০১৮)