Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 10:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ১৮ জুন থেকে ২৪ জুন অর্থাৎ ৭ দিন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাভুক্ত চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলা এবং কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার আওতাভুক্ত এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

কোম্পানির এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আসন্ন ঈদ-উল-ফিতরের ছুটিকালীন সময়ে অর্থাৎ ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত জিটিসিএল কর্তৃক বাখরাবাদ-চট্টগ্রাম উচ্চচাপ সঞ্চালন লাইন এর অন স্ট্রীম পিগিং কার্যক্রম সম্পন্ন করা হবে। পিগিং কার্যক্রম চলাকালীন সময়ে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি) এবং ফেনীতে অবস্থিত ডরিন পাওয়ার প্লান্টে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে উল্লেখিত জেলাগুলোতে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে।

(কেএইচকে / ১২ জুন ২০১৮)