Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 17:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের ভবনে লাগা আগুনে ৮০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে। গতকাল এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

বুধবার বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য তুলে ধরেন।

গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের ১৪তলায় আগুন লাগে। এরপরই এ ঘটনা তদন্তে দুইট কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি ছিল ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। আরেকটি ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটি।

শুভঙ্কর সাহা বলেন, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমাদ জামালের নেতৃত্বে একটি অভ্যন্তরীন কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি গতকাল ২৮ মার্চ বিকেলে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে প্রতিবেদনে এই মালামালের ক্রয়মূল্য ধরা হয়েছে। এই অংকটা ফায়ার সার্ভিসের প্রতিবেদনের সঙ্গে্ও মিলে যায়।

শুভংকর শাহা বলেন, অগ্নিকাণ্ডে দাপ্তরিক কোনো নথি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যেখানে আগুন লেগেছিল, সেখানে একটি ইলেকট্রিক কেটলি পড়েছিল।
প্রতিবেদনের সুপারিশ তুলে ধরে তিনি বলেন, কোনো ভবনের ভেতরে এ ধরণের ইলেকট্রিক দ্রব্য রাখা ঠিক নয়। প্রতিটি বিভাগকে ওই বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা চলে গেলে ওই বিভাগের সার্কিট ব্রেকার বন্ধ করার ব্যবস্থা করতে হবে।

“বর্তমানে যে ফায়ার প্রটেকশন আছে এটা পর্যালোচনা পূর্বক যদি প্রয়োজন মনে হয় যে, এর চাইতেও আধুনিক ফায়ার প্রটেকশন সিস্টেম স্থাপন করা দরকার।সেটি স্থাপন করা এবং একজন ফায়ার কন্ট্রোলার সেফটি অফিসার নিয়োগ করা”

বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ইতোমধ্যেই প্রতিদিন বিভাগীয় কার্যক্রম শেষে কেন্দ্রীয়ভাবে আমাদের ভবনগুলোর বিদুৎ সঞ্চালন বন্ধ করার পদক্ষেপ নে্ওয়া হয়েছে।শুধু সিকিউরিটি লাইট ব্যাতীত। আমরা আশা করি, আগামীতে এ ধরনের দুভাগ্যজনক ঘটনা আর ঘটবে না।

 

(ইউএম/ ২৯ মার্চ ২০১৭)