Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 17:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিমিটেড ও ওমানভিত্তিক ওয়াসেল এক্সচেঞ্জ-এর মধ্যে রেমিট্যান্স চুক্তি সম্প্রতি ওমানের মাসকাটে অবস্থিত ওয়াসেল এক্সচেঞ্জ-এর প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা এবং ওয়াসেল এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান সৈয়দ আহমেদ সাফরার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান মোঃ শফিকুর রহমান এবং ওয়াসেল এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার কে পি শশিধরণ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা আরও সহজে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন।

(এসএএম/ ২৯ মার্চ ২০১৭)