
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের আবাসন ব্যবসায়িদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর বার্ষিক সারারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)।
এ সময় রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন)এমপি, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহম্মদ সোহেল রানা, ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুল কৈয়ূম চৌধুরী এবং প্রেস এ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক কামাল মাহমুদসহ রিহ্যাবের বোর্ড অব ডিরেক্টর্স এর ডিরেক্টর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৯ মার্চ ২০১৭)