Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 16:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এবারের বিশ্বকাপ যাত্রাটা মনের মতো হলো না হট ফেবারিট ব্রাজিলের। হেক্সা মিশনের শুরুতেই  সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা হোঁচট খেতে হলো নেইমারদের।

ম্যাচে প্রথম লিডটা অবশ্য নিয়েছিল ব্রাজিলই। প্রথমার্ধেই কৌতিনহোর গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু বেশিক্ষণ সেই লিড ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান স্টিভেন জুবার।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাই ম্যাচের প্রথম ভালো সুযোগটা পেয়েছিল। একাদশ মিনিটে বাঁ  দিক থেকে থেকে নেইমারের শট এক জনের পায়ে লাগলে পেয়ে যান পাওলিনিয়ো। কিন্তু ছয় গজের বক্সের প্রান্ত থেকে ঠিকমতো শট নিতে পারেননি বার্সেলোনার এই মিডফিল্ডার। বলে কোনোরকমে আঙুল ছুঁইয়ে দলকে বাঁচান গোলরক্ষক।

ছোটো পাসে বল নিয়ে বার বার ডি-বক্সে ঢুকেও যখন কাজ হচ্ছিল না তখন ২০তম মিনিটে গোল এল কৌতিনিয়োর দূরপাল্লার শটে। মার্সেলোর ক্রস সুইজারল্যান্ডের একজন খেলোয়াড় হেড করে বিপদমুক্ত করতে গেলে পেয়ে যান বার্সলোনার এই মিডফিল্ডার। বাঁকানো শট পোস্টের ভেতর দিকে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কর্নার থেকে হেড করে সমতা ফেরান ছয়গজের বক্সে অরক্ষিত অবস্থায় থাকা হফেনহাইমের মিডফিল্ডার জুবার।

দ্বিতীয়ার্ধে সমানতালে খেলে সুইসরা। ম্যাচের শেষ দিকে নেইমারে হেড গোলরক্ষক বরাবর গেলে আর ফিরমিনোর হেডে গোলরক্ষক ইয়ান সমার দুর্দান্ত সেভ করলে জেতা হয়নি তিতের দলের।ম্যাচের শেষভাগে সুইজারল্যান্ডের উপর চেশ চেপে বসেছিল ব্রাজিল। বেশ কয়েকটি শাণিত আক্রমণও হয়েছিল। কিন্তু কোনো আক্রমণই গোলে পরিণতি পায়নি।

(এসএএম/ ১৮ জুন ২০১৮)