Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 10:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরা উপজেলায় ফুটবল খেলতে যাওয়ার পথে খেলোয়াড়দের বহনকারী ট্রলি উল্টে ২ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার  সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলা পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের মৃত সুলতান ভূইয়ার ছেলে মো. মামুন ভুইয়া (১৬) ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে রবিউল  (১৪)। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন : একই এলাকার সজিব মিয়া (১৬), সবুজ (১৫), জনি (১৬), বাবু ভুইয়া (২০), রাসেল মিয়া (১৫)।

পুলিশ সূত্রে জানা যায, বুধবার সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকিপুরা এলাকা থেকে ট্রলিতে করে ২৫-৩০ জনের একদল যুবক ফুটবল খেলতে রায়পুরা ডিগ্রি কলেজ মাঠে যাচ্ছিলেন। ট্রলিটি খাকচক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মামুন ও  রবিউল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয় প্রায় ১৫ জন। আহতদের মধ্যে সজিব মিয়া ও অজ্ঞাত  আরেকজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

রায়পুরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাফিউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(এসএইচআর/এসএএম/ ২০ জুন ২০১৮)