Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 11:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামী পহেলা জুলাই থেকে ৯ শতাংশের বেশি সুদ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম মজুমদার।

বুধবার রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারে সংগঠনটির এক জরুরি বৈঠকে এ সিন্ধান্ত নেয়া হয়।

বিএবি সভাপতি বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়ন ধারাকে চাঙা করতে জুলাইয়ের ১ তারিখ থেকে আমানতের সর্বোচ্চ সুদ হার হবে ৬ শতাংশ আর ঋণের সুদ হার হবে ৯ শতাংশ। এর চেয়ে কোনো ব্যাংক সুদ বেশি নিতে পারবে না। যেসব ব্যাংক এ সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিগগিরই এ বিষয়ে তারা আরও একটি বৈঠক করবেন বলে জানান তিনি।

(এসএএম/ ২০ জুন ২০১৮)