Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 11:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বড়াচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে বাসটি পাইকগাছা থেকে খুলনার দিকে যাচ্ছিল।

পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

(কেএইচকে / ২১ জুন ২০১৮)