Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 11:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিনিধি, বিনিয়োগবার্তা, শরীয়তপুর: বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উপলক্ষে গ্রীন ভয়েস অব শরীয়তপুর এর উদ্যোগে ও ফ্রেন্ডস’ পালং এর সার্বিক সহযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষাঙ্গনে বর্ষব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি শরীয়তপুর সদরের কালেক্টরেট পাবলিক হাই স্কুল আঙ্গীনায় আমের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্ম সূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন ভাষা সৈনিক মাষ্টার জালাল উদ্দীন আহমেদ ।

গ্রীন ভয়েস অব শরীয়তপুরের প্রতিনিধি আমিনুল জিৎ এর তত্বাবধানে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এস, এম মুজিবর, জে, এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ইমরান পারভেজ ফ্রেন্ডস’ পালং এর সভাপতি নুরুজ্জান সিপন, সাধারন সম্পাদক আল আমিন সোহাগ, প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুজ্জামান চান সিকদার, সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম সোহাগ, সাবেক সভাপতি ফেরদৌসি আক্তার, সম্মানিত সদস্য মহসিন রেজা রিপন ও শ্রীকান্ত রায় ।

এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উক্ত আয়োজনের সাথে থেকে সার্বিক সহযোগীতা করেন ।

(এনজেডএস/এসএএম/ ২২ জুন ২০১৮)