
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট-২০১৭ শুরু হয়েছে ৩০ মার্চ। মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মেলা উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটে নির্দিষ্ট ভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মেলায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য আকর্ষণীয় ট্যুর প্যাকেজ সুবিধা প্রদান করা হবে। এছাড়া মেলা উপলক্ষে সব ধরনের অফার ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্যাভিলিয়নে পাওয়া যাবে।
ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে মেলা প্রাঙ্গণে নিজেদের ফটো বুথে সেলফি কনটেস্ট আয়োজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এতে অংশ নিয়ে সংস্থার অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার দিয়ে প্রতিদিন ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা কাপল টিকিট লাভের সুযোগ রয়েছে।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্যাভিলিয়ন ভিজিট করে প্রতিদিন দু’বার র্যাফল ড্র প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ রয়েছে।
তিনদিন ঢাকা ট্রাভেল মার্টে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ টিকিটের র্যাফল ড্রতে থাকছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা টিকিট এবং নানাবিধ আকর্ষণীয় পুরস্কার।
(ইউএম/ ৩০ মার্চ ২০১৭)