Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 18:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : নরসিংদী পৌরসভার ১৩৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে ২০১৮-১৯ অর্থবছরের নরসিংদী পৌরসভার বার্ষিক আয় ধরা হয়েছে ১৩৩ কোটি ৩১ লাখ ৭২ হাজার ২৮৪ টাকা ৪০ পয়সা। মোট ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা। আর উদ্বৃত্ত ধরা হয়েছে দুই কোটি ৮৮ লাখ ২৭ হাজার ২৮৪ টাকা।

সম্ভাব্য মোট আয়ের মধ্যে রাজস্ব খাত থেকে ২৫ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ২৭৪ টাকা, উন্নয়ন হিসাব থেকে আয় ৯ কোটি ৪২ লাখ ১৭ হাজার ১০ টাকা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে আয় ৯৮ কোটি টাকা।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর, পৌরসভার সচিব মাহফুজুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশীদ চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(এসএইচআর/এসএএম/ ০১ জুলাই ২০১৮)