Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 08:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশের বীমাখাতের মান কিভাবে উন্নয়ন করা যায় এ বিষয়ে একটি সেমিনার আয়োজন করেছে বাংলাদেশে ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।

সম্প্রতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মো আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোজাফফর আহমেদ, এফসিএমএ, এফসিএ, নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান একেএম মনিরুল।

সেমিনারে  বিষয় ভিত্তিক আলোচনা রাখেন ইংল্যান্ডের আসফেরিকা কনসালটিং এর ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স কনসালটেন্ট গ্রাহাম ওয়েদারলী, ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব ইন্ডিয়া (আইআইআই)র কলেজ অব ইন্ডিয়া ইন্স্যুরেন্স এর প্রিন্সিপাল প্রদীপ সরকার, এসিসট্যান্ট প্রফেসর অর্চনা ভাজ ও মেটলাইফের বাংলাদেশের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মোঃ জাফর সাদেক চৌধুরী।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন রিলায়েন্স ইন্স্যুরেন্সের এডভাইজর আখতার আহমেদ, প্রগতি লাইফের সিইও মোঃ জালালুর আজিম ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)র সাবেক সদস্য মোঃ কুদ্দুস খান। মডারেটরের বক্তব্য রাখেন বাংলাদেশে ব্যাংকের প্রাক্তন ডেপুটি গর্ভনর ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, এ্যাকচুয়ারী।  এছাড়া ও বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ  উর্ধŸতন কর্মকর্তাগণ এই সেমিনারে অংশগ্রহন করেন ।

(এমআইআর/এসএএম/ ০১ জুলাই ২০১৮)