Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 16:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গ্রাহকসেবা নিশ্চিতের জন্য ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এই প্রথমবারের মতো ANY TIME HELPLINE শুরু করেছে।  গতকাল সোমবার (২ জুলাই ২০১৮) থেকে নতুন এই  পদ্ধতিটি চালু হয়।

এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, এই হেল্পলাইনের মাধ্যমে গ্রাহকদের পলিসির অবস্থা, বোনাসের পূর্ণ তথ্য, সেবার স্থান নির্বাচন এবং দাবীর আবেদন উত্থাপনসহ যাবতীয় তথ্য পাওয়ার যাবে। সার্বক্ষণিক তথ্যের জন ০১৮৮৫ ০৬০০০০ নম্বরে ডায়াল করতে হবে।

গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে ডেল্টা লাইফ প্রতিজ্ঞাবদ্ধ। বীমার সুবিধা ও প্রয়োজনীয়তা উপলব্ধির জন্য যে কেউ ০১৮৮৫ ০৬০০০০ নম্বরে ফোন করতে পারবেন। ডেল্টা লাইফের প্রশিক্ষিত কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভের কাছে গ্রাহকের প্রতিটি ফোন কল মূল্যবান।

(এমআইআর/এসএএম/ ০৩ জুলাই ২০১৮)