Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 16:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আগামী ৮ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অনুষ্ঠান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর আয়োজন। প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দিবেন বিজয়িদের হাতে।

নতুন খবর হল, এবার সম্মাননার জন্য তৈরি মেডেলের সোনার ক্যারেট বাড়ছে। নিয়মিতই ১৮ দেওয়া হলেও এবার এটা হচ্ছে ১৯ ক্যারেট! বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ও চলচ্চিত্র বিভাগের অ্যাডমিন মোহাম্মদ আজহারুল হক।

তিনি জানান, সাধারণত ১৮ ক্যারেট দেওয়া হয় কিন্তু এবার ১৯ ক্যারেটের সোনার মেডেল তৈরি করা হয়েছে।মেডেলের গুণগত মান জানতে এবার আণবিক কেন্দ্র থেকে এগুলো পরীক্ষা করিয়ে আনিয়েছেন।’

(কেএইচকে / ০৩ জুলাই ২০১৮)