Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 12:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সৌদি আরবের জেদ্দা নগরীতে বুধবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ বাংলাদেশী নাগরিক। সৌদী আরবের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সৌদি সময় বুধবার ভোর রাত সাড়ে ৫টার দিকে পশ্চিম জেদ্দা নগরীর কিং আব্দুল আজিজ সড়কে বাংলাদেশী শ্রমিকদের বহনকারী একটি মিনিবাস একটি পুলিশ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চেঞ্চারি প্রধান মোস্তফা জামিল খান বাসসকে জানান, এই সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সেখানে ৪টি পৃথক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মোস্তফা জামিল খান জানান, স্থানীয় কাউন্সেলর মো: আলতাফ হোসেন ও কনস্যুলেট কর্মকর্তারা হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।

(এমআইআর/ ৫ জুলাই ২০১৮)