Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 18:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানীতে জিএসপি প্লাস সুবিধা পেতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত লিওনি মার্গারেট কুলেনিয়ার।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারের বিজিএমইএ ভবনে আয়োজিত এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে এ বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

দেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানীকারকদের সংগঠন বিজিএমইএ এ বিদায় সম্বর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মো: সিদ্দিকুর রহমান।

নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত লিওনি মার্গারেট কুলেনিয়ার বলেন, ইউরোপীয় ইউনিয়েনের বাজারে তৈরি পোশাকের মোট চাহিদার ২০ শতাংশের অধিক বাংলাদেশের দখলে। ভবিষ্যতে এ চাহিদা আরও বাড়বে। তবে ইউ’র বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের জিএসপি প্লাস সুবিধা পেতে কূটনৈতিক সম্পর্ক আরও জোড়দার করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত এখন অতীতের যেকোনো সময়েরচেয়ে ভাল অবস্থানে। রানা প্লাজা ধ্বসের পর এ খাতে অনেক সংস্কার হয়েছে। এ দেশের অধিকাংশ কারখানাই এখন আন্তর্জাতিক মানসম্পন্ন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে এখন সকল ধরনের সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। এখন দরকার কূটনৈতিক সম্পর্ক জোরদার।

বিজিএমইএ সভাপতি মো: সিদ্দিকুর রহমান বলেন, ইউ’র বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানী বাড়াতে রাষ্ট্রদূত লিওনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উদ্যোগে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার ও অংশিদারিত্বে দীর্ঘমেয়াদী সুফলগুলোর শক্তিশালী ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। তার অবদান আমরা কোনো দিন ভূলবো না্।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজিএমইর সহ-সভাপতি মোহাম্মদ নাসিরসহ অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৫ জুলাই ২০১৮)