Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 13:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্লট-ফ্ল্যাট ক্রেতা ও ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে ৪টি ডেভেলপার কোম্পানীকে বহিষ্কার করেছে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গত ১১ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদের ৮ম সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ডেভেলপার কোম্পানীগুলোকে রিহ্যাব হতে বহিষ্কার করা হয়।

বহিস্কৃত কোম্পানিগুলো হলো-ডাবল এ প্রপার্টিজ লিমিটেড, ম্যানট্রাস্ট প্রপার্টিজ (প্রা:) লিমিটেড, সিম্বল হোল্ডিংস লিমিটেড, জেনোভ্যালী মডেল টাউন (প্রা:) লিমিটেড।

রিহ্যাব সূত্র জানায়, বহিষ্কৃত এই কোম্পানীগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সীল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শন, ব্যবহার সহ “রিহ্যাব সদস্য” পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না।

রিহ্যাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ১৮ ফেব্রুয়ারি ২০১৭)