
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে টিএনসি বাংলাদেশ লিমিটেড এর স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা শহরের ক্লে-বার্ড কিন্ডার গার্টেন স্কুলের হল রুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ক্লে-বার্ড কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ডা: রমজান আলী প্রামানিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিএনসি বাংলাদেশ লি: এর সিলভার লায়ন নাছিমা বেগম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লে-বার্ড কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ খালেদা আক্তার, ডা: মোবারক হোসেন, ডা: জয়নাল আবেদীন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কর্মশালায় অংশগ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করেন, টিএনসি বাংলাদেশ লি: এর এইট স্টার মো: জাহাঙ্গীর হোসেন, সেভেন স্টার মো: নাজমুল হুদা তোফাজ্জল, মিক্স স্টার সৈয়দ বাহা উদ্দিন।
কর্মশালায় অংশগ্রহনকারী মহিলাদের বিভিন্ন স্থির ও ভিডিও চিত্র এবং হাতে-কলমে জরায়ুর ক্যানসার, স্তন ক্যানসারসহ প্রজনন বিষয়ক সচেতন মূলক জ্ঞান ও প্রশিক্ষণ প্রদান করা হয়। বাজারের বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিষ ও জীবানু মুক্ত করার উপায় নিয়ে আলোচনা করা হয়্।
কর্মশালায় শিক্ষক, কর্মজীবি মহিলা ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
(এসএইচআর/এসএএম/ ০৭ জুলাই ২০১৮)