Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 11:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও মেডিকনসাল্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তিটি সাবাক্ষরি হয় ।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং মেডিকনসাল্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতের ১২টি খ্যাতনামা হাসপাতালের সেবামূল্যে বিশেষ ছাড়, ফ্রি ভিসা ও মেডিকেল কনসালটেন্সি সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মোঃ মামুনুর রশিদ মোল্লা, এসইভিপি মোঃ গোলাম নবী, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, সিএফও মোঃ মাসুদুর রহমান, ভিপি আবু বায়জিদ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৭ জুলাই ২০১৮)