
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: আগামী ১৪ জুলাই সারাদেশে একযুগে পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ( প্রথম রাইন্ড) ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে নরসিংদীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রবিবার দুপুরে তাদের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে, সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রচারাভিযানের বিভিন্ন দিক আলোচনা করা হয়।
সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, ভিটামিন এটি শিশু বেঁচে থাকার প্রবৃদ্ধি ও দৃষ্টিভঙ্গির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুবান্ধব অন্ধত্ব প্রতিরোধ, শিশু মৃত্যুহার হ্রাস এবং প্রতিবন্ধকতা জোরদারের জন্য সারা দেশে জাতীয় ভাবে ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়। আর এই ক্যাম্পেইন সফল করার জন্য আমাদেরকে এর প্রচারাভিযান পালন করতে হয়। তিনি বলেন, এ ক্যাম্পেইনের সাফল্য অর্জনের জন্য প্রচারাভিযানে মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবু কাওসার সুমন, পাওয়ার পয়েন্ট উপস্থাপনে জানান য়ে, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৪৩৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানে হবে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী জেলার ৩ লাখ ১৮ হাজার ১৮১ জন শিশু লিাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান যে, এ ক্যাম্পেইন সফল করতে জেলায় মোট ১ হাজার ৮১৮টি টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া বিভিন্ন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনাল গুলোতে বসানো হবে টিকা কেন্দ্র।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকত ডা. ইব্রাহীম টিটন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসিমুল ইসলাম।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমূখ।
সম্মেলনে জেলায় কর্মরত প্রায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০ সংবাদ কর্মী অংশ নেন।
(এসএইচআর/এসএএম/ ০৮ জুলাই ২০১৮)