Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 00:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাপুয়া নিউগিনির পর নেদারল্যান্ডসকে তাদেরই মাটিতে গুঁড়িয়ে দিয়েছে সালমা-জাহানারারা। স্বাগতিকদের মাত্র ৪৩ রানে অলআউট করে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গতকাল রবিবার আমস্টারডমে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তবে ব্যাট করতে নেমে সালমাদের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ২ ওভার বাকি থাকতেই মাত্র ৪২ রানে গুটিয়ে যায় তারা।

দলের পক্ষে স্টেরে ক্যালিস করেন ১৫ রান। আর ডেনিস হানেমার ব্যাট থেকে আসে ১৪ রান। তৃতীয় সর্বোচ্চ রান ৪! বিনা রান করে সাজঘরে ফিরেছেন ৬ জন।

বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন তিনটি করে উইকেট নেন। এছাড়া পান্না ঘোষ দুটি এবং সালমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অনায়াসে জয় পায় বাংলাদেশ। ৭৩ বল ও সাত উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা। বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ফারজানা হক ও রুমানা আহমেদ। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শামিমা। আর ১১ রানে অপরাজিত থাকেন ফারজানা।

নেদারল্যান্ডের ভান স্লব দুটি এবং সিলভার স্লিগারস একটি উইকেট লাভ করেন।

(কেএইচকে / ০৯ জুলাই ২০১৮)