Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 07:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

এতে জানানো হয়ে, গত ৭ জুলাই থেকে মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।

শাহ আলমগীর ২০১৩ সালের ৪ জুলাই চুক্তিভিত্তিতে পিআইবির মহাপরিচালক (ডিজি) হিসেবে এক বছরের জন্য নিয়োগ পান। এরপর ২০১৪ সালের ১৬ জুলাই তার চুক্তির মেয়াদ ২ বছর বৃদ্ধি করে সরকার। সর্বশেষ ২০১৬ সালের ৩১ জুলাই তার চুক্তির মেয়াদ ২ বছর বেড়েছিল।

প্রসঙ্গত, সাংবাদিকদের প্রশিক্ষণ, সাংবাদিকতা সম্পর্কিত গবেষণা ও সাংবাদিকতার মানোন্নয়নে সরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে পিআইবি।

(এসএএম/ ০৯ জুলাই ২০১৮)