Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 17:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন ২০১৮ বছরের অর্ধবার্ষিকের জন্য শেয়ারহোল্ডারদের অভ্যন্তরীণ (ইন্টারিম) ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (শেয়ার প্রতি ১২.৫০ টাকা) দিবে।

গতকাল অনুষ্ঠিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ সংক্রান্ত বোর্ড সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

ডিভিডেন্ড পেতে রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ৫ আগস্ট।

গ্রামীণ ফোন জানায়, জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্ধবার্ষিকের প্রকৃত মুনাফার ৯৮ শতাংশ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড হিসেবে দেওয়া হয়েছে।

জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২.৭৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১০.৭২ টাকা।

এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০.৭৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২৬.৫৯ টাকা।

শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০.৩০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২৩.২৩ টাকা।

(এমআইআর/ ১৬ জুলাই ২০১৮)