Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মোট মজুরি ৬,৩৬০ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। মুদ্রাস্ফীতি বিবেচনা করে এই মজুরী নির্ধারণ করা হয়েছে বলে জানান বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান।

সোমবার (১৬ জুলাই) ন্যূনতম মজুরি কমিশনের তৃতীয় বৈঠকে এ প্রস্তাব করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম। শ্রমিক পক্ষ থেকে উপস্থিত হলে শ্রমিক নেতা বেগম শামসুন্নাহার ভূঁইয়া সহ আরো অনেকে।

সিদ্দিকুর রহমান বলেন, শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য ১১ টি বিষয় বিবেচনা করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ন্যূনতম ৭তম গ্রেডের জন্য আমরা ৬৩৬০ টাকা বেতন প্রস্তাব করেছি। পরবর্তী অন্যান্য গ্রেডের বেতন ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে।

শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক নেতা শামছুন্নাহার ভূঁইয়া বলেন, অনেক সংগঠন ১৬ হাজার এবং অনেক সংগঠন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে। কিন্তু আমাদের দেশের সকল পোশাকশ্রমিকের যোগ্যতা একরকম নয়। এখন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে। সেই সমস্ত কাজ করতে গেলে অভিজ্ঞ লোকের প্রয়োজন। সেজন্য আমরা চাইনা কোন অনভিজ্ঞ লোক চাকরি হারা হোক। বেকারত্বের সংখ্যা দেশে বৃদ্ধি পাক। তাছাড়া আমাদের দেশের সকল ফ্যাক্টরির মজুরি দেওয়ার সক্ষমতা এক সমান নয়। সার্বিক দিক বিবেচনা করে এই মজুরি প্রস্তাব করা হয়েছে। আমরা আশা করি মজুরি কমিশন আমাদের বিষয়টি বিবেচনা করে দেখবেন।

(এমআইআর/ ১৬ জুলাই ২০১৮)