Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 12:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরি নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি আবদুল মান্নান নামে এক ব্যাক্তি জেলা প্রশাসক বরাবর এ অনিয়মের অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়েছে, রায়পুরা উপজেলাধীন ১০৩ নং সমিবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরি পদে লোক নিয়োগের দরখাস্ত আহবান করা হলে উপজেলার চরমধূয়া ইউনিয়নের সমিবাদ গ্রামের আবদুল মান্নান ওই পদের একজন প্রার্থী হয়ে আবেদন করেন। পক্ষান্তরে একই পদে ওই গ্রামের নূর মোহাম্মদ (কালা মেম্বার) এর পুত্র আবুল হোসেন আবেদন করে। সরকারী চাকুরীর বয়স সীমা ২৮ বছর হলে আবেদনকারী আবুল হোসেনের বয়স জাতীয় পরিচয় পত্র হিসেবে ৪৫ বছর। তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নিয়োগ বোর্ড ব্যাক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যমে সম্পূর্ণ নিয়ম বহির্ভুত ভাবে আবুল হোসেনকে নিয়োগ প্রদান করে। যার জাতীয় পরিচয় পত্র নং ১৯৭৩৬৮১৬৪৩৩০০০০০২ জন্ম তারিখ ২ জানুয়ারী ১৯৭৩ ইং। আবুল হোসেনের সরকারী চাকুরীর বয়স সীমা অনেক আগেই অতিক্রম করায় নিয়ম অনুযায়ী অপর আবেদনকারী আবদুল মান্নান নিয়োগ প্রাপ্ত হয়। কিন্তু উপজেলা নিয়োগ বোর্ড তা পাশ কাটিয়ে ৪৫ বছর বয়স্ক আবুল হোসেনকে নিয়োগ প্রদান করলে আবদুল মান্নান এ নিয়োগ অবৈধ দাবী করে গত ৭ মে ২০১৮ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করে। দীর্ঘ দিন অতিক্রান্ত হলেও তার কোন উত্তর না পেয়ে পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দাখিল করে।

এব্যাপারে নিয়োগ বোর্ডের সদস্য রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ এ বিষয়ে ইউএনও স্যারের সাথে আমার আলাপ হয়েছে। তিনি বলেছেন কয়েক দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দিবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ মূহুর্তে আমি বাহিরে আছি কাগজপত্র না দেখে কিছুই বলতে পারবনা।’

(এসএইচআর/এসএএম/ ১৬ জুলাই ২০১৮)