Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 06:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ২০১৭-১৮ মৌসুমে ৯১৪ মিলিয়ন ইউরো রাজস্বের রেকর্ড গড়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

বার্সার পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) ছিল ৩২ মিলিয়ন ইউরো এবং প্রকৃত মুনাফা (নেট প্রফিট) ১৩ মিলিয়ন ইউরো।

২০২১ সালের মধ্যে বার্সার ১ বিলিয়ন ইউরো রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। সেই লক্ষ্যে তারা সঠিক পথেই এগোচ্ছে বলেও জানিয়েছে ক্লাবটি।

এর আগে, ২০১৬-১৭ মৌসুমে বার্সার রাজস্ব আয় ছিল ৭০৮ মিলিয়ন ইউরো, যা ছিল আগের রেকর্ড।

আগামী ২৮ জুলাই যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা।

(কেএইচকে / ১৮ জুলাই ২০১৮)