Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 03:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। গতবারের চেয়ে বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ।

গতবার পাসের হার ছিল ৭৭ দশমিক ২ শতাংশ।এ পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন। গতবার পেয়েছিলেন ১ হাজার ৮১৫ জন।

এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯৭ হাজার ৭৯৩ জন। পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন।

আজ প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

(এমআইআর/ ১৯ জুলাই ২০১৮)