Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 17:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ‘সিকিউরিটিজ মার্কেট রুলস অ্যান্ড রেগুলেশনস’ শীর্ষক ১২ দিনব্যাপি একটি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।

৩ জুলাই থেকে ১৮ জুলাই, ২০১৮ তারিখ পর্যন্ত ১২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ডিএসই ট্রেনিং একাডেমী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাটি গত ৩ জুলাই ২০১৮ তারিখে উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান।

এসময় তিনি বলেন, সিকিউরিটিজ বাজারের স্বচ্ছতা নিশ্চিতকরণ ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, সিকিউরিটিজ বাজারের উন্নয়ন, যথাযথ পদ্ধতিতে সিকিউরিটিজ ইস্যু এবং ইস্যু প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আইনের অনুসরণ নিশ্চিতকরণ, বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন আইন, অধ্যাদেশ, নীতি ও প্রবিধি সম্পর্কে জ্ঞান ও উক্ত বাজারের দক্ষতা বৃদ্ধি এবং প্রাজ্ঞোচিত নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেনিং একাডেমীকে এ ধরনের একটি কার্যকর এবং সময় উপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রশিক্ষণটির ধারাবাহিকতা রক্ষার জন্য ট্রেনিং একাডেমীকে পরামর্শ দেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক, পরিচালক এবং সহকারী পরিচালকসহ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর বিভিন্ন বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাগন প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাটি কর্মসূচীটি পরিচালনা করেন।

গত ১৮ জুলাই ২০১৮ ইং তারিখে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরনের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কর্মশালার  সমাপ্তি ঘোষণা করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষন কর্মসূচীর কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেন।

তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনায় আইনের অজ্ঞতা অনেক ক্ষেত্রে মানুষের আর্থিক উন্নতির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। আইন জানতে হবে এবং সঠিকভাবে এর প্রয়োগ করেই কেবল সুশাসন সম্ভব। এছাড়াও তিনি প্রশিক্ষণের বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বটি পরিচালনা করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। পরিশেষে ডিএসই ট্রেনিং একাডেমী ইনচার্জ এবং ডিজিএম হোসনে আরা পারভিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এই প্রশিক্ষন কর্মশালার সাফল্যর ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

(এমআইআর/ এসএএম/ ২১ জুলাই ২০১৮)