Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

রোববার বাংলাদেশ ব্যাংক তাকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে।

এর আগে এই পদে দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক দেবাশীষ চক্রবর্তী। তিনি গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত না রাখায় সিরাজুল ইসলামকে এই পদে বসানো হয়েছে।

সিরাজুল ইসলাম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ প্রায় ২৯ বছরের চাকরি জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট, ইইএফ ইউনিট ও রংপুর অফিসে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ৫ অক্টোবর ১৯৬৩ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদনে তিনি পাকিস্তান, ভারত ও বেলজিয়াম সফর করেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের শুরুতে নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা অবসরে যাওয়ার পর দেবাশীষ চক্রবর্তীকে নতুন মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছিল।

(এসএএম/ ২৩ জুলাই ২০১৮)