Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 13:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ‘মাইক্রোসফ্ট কান্ট্রি পার্টনার অফ দি ইয়ার ফর বাংলাদেশ-২০১৮’ পুরস্কার অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড।

মাইক্রোসফটের শীর্ষস্থানীয় বৈশ্বিক অংশীদারদের মধ্যে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সেবায় উৎকর্ষ প্রদর্শন ও গ্রাহকদের কাছে তা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে কোম্পানিটি এই সম্মাননা পেয়েছে।

এক বিজ্ঞপ্তিতে আমরা কোম্পানিজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

আমরা কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ জানান, ‘মাইক্রোসফ্ট বাংলাদেশ’-এর ক্রমাগত সমর্থন ও জ্ঞান-ভাগাভাগির মাধ্যমে আমরা নতুন উদ্ভাবনী প্রযুক্তি-সেবা প্রদান অব্যাহত রাখতে সম্পূর্ণ আত্নবিশ্বাসী; যা প্রত্যেক বাংলাদেশির সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।  আমরা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, পূর্ব-ইউরোপ, আফ্রিকা, এবং দক্ষিণ ও মধ্য আমেরিকাতেও এই সেবা পৌঁছে দিতে আশাবাদী।

উল্লেখ্য, এই পুরস্কারটি বেশ কয়েকটি বিভাগে দেওয়া হয়, যেখানে এবার সারাবিশ্বের ১১৫টি দেশের ২,৬০০টির বেশি কোম্পানির অংশগ্রহন ছিলো। ‘আমরা’ বাংলাদেশে গ্রাহকদের অসামান্য সেবা প্রদান ও চমৎকার সহায়ক-উদ্যোগের জন্য এই স্বীকৃতি পেয়েছে।‘মাইক্রোসফ্ট কান্ট্রি পার্টনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ডস’ সেসব অংশীদারই পেয়ে থাকেন; যারা

দেশ-পর্যায়ে বিগত বছরে একাধিক গ্রাহকের কাছে মাইক্রোসফ্টের সেবা প্রদানে ব্যবসায়িক উৎকর্ষ  দেখাতে পেরেছেন। ‘আমরা’র এই স্বীকৃতি এসেছে স্থানীয় মাইক্রোসফ্ট দপ্তরের সঙ্গে যথাযথ সমন্বয় ও উদ্ভাবনী ব্যবসায় এর প্রভাব, গ্রাহক সন্তুষ্টি এবং নতুন গ্রাহক সৃষ্টিতে সফল হওয়া প্রভৃতি বিষয় বিবেচনার ভিত্তিতে।

(এসএএম/ ২৪ জুলাই ২০১৮)