Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ণ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডকে বীমা দাবীর এক কোটি টাকার চেক দিয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মধ্যস্থতায় এ বীমা দাবির চেক পেল কোম্পানিটি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর দিলকুশায় আইডিআরএ’র অফিসে চেক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আইডিআরএ চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের উপস্থিতিতে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এম এম মহিউদ্দিন চৌধুরী দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর মানব সম্পদ বিভাগের প্রধান তুষার কান্তি কুন্ড এর নিকট বীমা দাবির ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

(এসএএম/ ২৪ জুলাই ২০১৮)