Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 12:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর পলাশে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর নামক গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিন মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিহত শিশু কাকলি ধনারচর গ্রামের অটোচালক ওসমান মিয়ার মেয়ে।  কাকলি ওই ইউনিয়নের বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। অপরদিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক রবিন মিয়া একই গ্রামের কৃষক কাশেম মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে শিশু কন্যা কাকলি খেলা করছিল। হঠাৎ তাকে না পেয়ে পরিবারের লোকেরা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের একটি নির্জন স্থানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী শিশুটির পরিবারকে খবর দেয়। সেখানে যেয়ে শিশুটির পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পায়। পরে পলাশ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থালে এসে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে। এঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রবিন নামে এক কিশোরকে আটক করে।

এদিকে এ ঘটনায় পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেয়েকে হারিয়ে মা ফারজানা আক্তারসহ পরিবারের সদস্যরা উম্মাদ প্রায় ।

পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। শিশুটি খেলা করার সময় তার সাথে রবিন নামে ওই কিশোরটি ছিল। ধর্ষণ ও হত্যার সাথে সে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

(এসএএম/ এসএএম/ ২৫ জুলাই ২০১৮)