Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 22:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ‘উচ্চশিক্ষায়ন-একাডেমিক ব্যবস্থাপনা: ভূমিকা ও কর্মকৌশল’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গত মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাবেক উপাচার্য ও বর্তমান বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ইমরান রহমান কর্মশালায় মূল বক্তা ছিলেন। আইইউবির ঊর্ধ্বতন একাডেমিক কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

কর্মশালার অধিবেশনে অধ্যাপক রহমান উচ্চশিক্ষা ও বৃহত্তর সমাজে গবেষণার গুরুত্ব ও প্রভাব; জবাবদিহি ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা; ছাত্র পরামর্শ; এবং বিশ্ববিদ্যালয় ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী বন্ধন স্থাপনের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এর আগে আইইউবির আইকিউএসি পরিচালক ড. মাহবুব আলম অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ওবায়দুল্লাহ আল মারজুক অংশগ্রহণকারীদের সামনে কর্মশালার প্রধান বক্তার পরিচয় তুলে ধরেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৯ জুলাই ২০১৮)