Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 02:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: দীর্ঘ ৯ বছর পর বিদেশের মাটিতে ২২তম ওয়ানডে সিরিজ জয়। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

৩১ জুলাই সেন্ট কিটসে হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৪ ও ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহী ও আরিফুল হক।

(কেএইচকে / ২৯ জুলাই ২০১৮)