Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 13:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে যাত্রী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাবিনুন নেসা (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় অন্তত আরো পাঁচজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কামারটেক বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তাসলিমা (২২) ও হাসেন উদ্দিনের (৩২) নামে দুই জনের নাম জানা গেছে। তারা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটহামী একটি মাইক্রোবাস কামারটেক বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে বি-বাড়ীয়া থেকে ছেড়ে আসা তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থালেই মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত পাঁচজন। আহতদের মধ্যে মাইক্রোবাস চালক হাসেন উদ্দিনসহ দুইজনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা আশপাশের বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে চালক হাসেন উদ্দিনের অবস্থা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ইটাখোলা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শফিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করি। আহতদের মধ্যে দু’জনকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(এসএইচআর/এসএএম/ ০১ আগস্ট ২০১৮)